দৈনিক যানজট

গাইড

বাপের রাস্তা কীভাবে খেলবেন

Baper Rasta: the official guide · Read it in English

বাপের রাস্তা (Baper Rasta) ঢাকার রাস্তা নিয়ে একটা ফ্রি ব্যঙ্গ গেম। ব্যাটারির অটো চালাবেন, গাড়ি, বাইক আর দোকানে ধাক্কা দিয়ে জাতীয় ক্ষতি বাড়াবেন, বাস-ট্রাক থেকে দূরে থাকবেন, আর পাবলিক ধরার আগেই পালাবেন। ব্রাউজারেই চলে, ফোনে আর কম্পিউটারে। ডাউনলোড বা অ্যাকাউন্ট লাগে না।

রাস্তায় নামেনআসল গেম, শুধু BaperRasta.com-এ

বাপের রাস্তার মেনু, পেছনে ঢাকার রাস্তা আর ব্যাটারির অটো
বাপের রাস্তার মেনু। “রাস্তা কি আপনার বাপের?”

খেলার নিয়ম

কন্ট্রোল

কম্পিউটারে

W বা ↑চালান
S বা ↓ব্রেক
A D বা ← →ঘোরান
Space বা Shiftটান দেন: জোরে ছোটে, চার্জ বেশি খায়, ↑ না ধরলেও চলে
Hহর্ন
Bশব্দবোমা: সামনের ছোট গাড়ি সরে যায়
Mশব্দ বন্ধ বা চালু
Enterরাস্তায় নামেন, পত্রিকা থেকে আবার চালান
Escপত্রিকা থেকে মেনুতে

কিছু কিবোর্ড ↑, ← আর Space একসাথে ধরতে পারে না। তখন Space-এর বদলে ডান Shift চাপেন।

ফোনে

বাঁ হাতের বুড়ো আঙুলে দুটো তীর, বামে আর ডানে, তার ওপরে হর্ন আর শব্দবোমা। ডান হাতে কোণের বড় বোতাম চালান, তার ওপরে ⚡ টান, পাশে ব্রেক। আঙুল না তুলেই এক বোতাম থেকে পাশেরটায় সরানো যায়। ফোন খাড়া বা আড়াআড়ি, দুভাবেই খেলা যায়।

টিপস

কোথায় চালাবেন

রাস্তাগুলো ঢাকার আসল মানচিত্রে বসানো। মেট্রোর রাস্তার মোড়গুলো মেট্রোরেলের স্টেশন, মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত, আর দুপাশে আসল এলাকা: পুরান ঢাকা, ধানমন্ডি, তেজগাঁও, গুলশান, বনানী। রান শুরু হয় শাহবাগ, গুলিস্তান, মিরপুর ১০, উত্তরা বা যাত্রাবাড়ী থেকে। পথে দেখবেন কেন্দ্রীয় শহীদ মিনার, অপরাজেয় বাংলা, কার্জন হল, জাতীয় সংসদ ভবন, বায়তুল মোকাররম, কমলাপুর রেলস্টেশন, মিরপুর স্টেডিয়াম আর হাতিরঝিল। প্রতি রানে সময়ও বদলায়: সকাল, বিকেল, সন্ধ্যা বা রাত।

দৈনিক যানজট আর মোস্ট ওয়ান্টেড

রান শেষে আপনার কীর্তি ছাপা হয় দৈনিক যানজট-এর প্রথম পাতায়: শিরোনাম, ঘটনাস্থলের ছবি, আর “এই টাকায় হতো”, মানে আপনার ক্ষতির টাকায় কী হতো, যেমন পদ্মা সেতুর কত মিলিমিটার। পাতাটার ছবি বা ছোট ভিডিও শেয়ার করতে পারবেন। শেয়ার করা লিংকে আপনার ক্ষতির অঙ্ক থাকে, বন্ধু খুললেই সেটা ভাঙার চ্যালেঞ্জ পায়।

মোস্ট ওয়ান্টেড পোস্টারে ওঠে সবচেয়ে বেশি জাতীয় ক্ষতি, এই সপ্তাহের আর সর্বকালের। প্রতি শুক্রবার রাত ১২টায় নতুন সপ্তাহ শুরু।

প্রশ্নোত্তর

গেমটা কি ফ্রি?

হ্যাঁ, পুরোটাই ফ্রি। ডাউনলোড বা অ্যাকাউন্ট লাগে না, ব্রাউজারে BaperRasta.com খুললেই খেলা।

ফোনে চলে?

হ্যাঁ। অ্যান্ড্রয়েড আর আইফোনের ব্রাউজারে চলে, কম্পিউটারেও। কম দামি ফোনে গেম নিজেই গ্রাফিক্স কমিয়ে নেয়, যাতে আটকে না যায়।

ইনস্টল করা যায়?

যায়। মেনুতে রাস্তায় নামেন-এর পাশের ডাউনলোড বোতাম চাপেন (আইফোনে সেটা ধাপগুলো দেখিয়ে দেয়)। হোম স্ক্রিনের আইকন থেকে খুললে পুরো স্ক্রিনে চলে, নেট ছাড়াও।

অফিসিয়াল সাইট কোনটা?

বাপের রাস্তার একমাত্র আসল ঠিকানা BaperRasta.com। অন্য কোনো সাইটে এই নামে গেম চললে সেটা আমার চালানো না। মোস্ট ওয়ান্টেড পোস্টারে নাম ওঠে শুধু এখানে খেললে।

কে বানিয়েছে?

ওমর ফারুক রিয়াদ, ঢাকার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

গেমটা কি বাস্তবে এসব করতে বলে?

একদম না। এটা রাস্তার বিশৃঙ্খলা নিয়ে ব্যঙ্গ। গেমে যা হয়, রাস্তায় তার কিছুই করবেন না। বিস্তারিত ডিসক্লেইমারে।

খবর পেতে

Baper Rasta, in English

Baper Rasta (বাপের রাস্তা) is a free satirical arcade game set on the streets of Dhaka. You drive a battery auto-rickshaw, crash into cars, bikes and shops to raise the "National Loss", keep away from buses and trucks, and get away before the crowd catches you. It runs in the browser on phones and computers, with no download and no account. The name comes from a line every Dhaka driver has heard: "রাস্তা কি তোর বাপের?", "Is this road your father's?", or in plain English, "Do you own the road?"

Play Baper RastaThe real game is only at BaperRasta.com

How to play

Controls

W or ↑Drive
S or ↓Brake
A D or ← →Steer
Space or ShiftBoost: faster, uses more charge, drives even without ↑
HHorn
BSound bomb: small vehicles ahead get out of the way
MSound on or off
EnterStart, or play again from the newspaper
EscFrom the newspaper back to the menu

Some keyboards can't register ↑, ← and Space together. If boosting stops your turn, use the right Shift instead of Space.

On a phone, your left thumb has two arrows for steering, with the horn and the sound bomb above them. Your right thumb has the big Drive button in the corner, Boost above it and Brake beside it. You can slide from one button to the next without lifting your thumb. It plays upright or on its side.

Tips

Where you drive

The streets are laid over the real map of Dhaka. The junctions on the metro road are the MRT Line 6 stations, from Motijheel up to Uttara, with real areas on either side: Old Dhaka, Dhanmondi, Tejgaon, Gulshan, Banani. A run starts at Shahbag, Gulistan, Mirpur 10, Uttara or Jatrabari. On the way you pass the Central Shaheed Minar, Aparajeyo Bangla, Curzon Hall, the National Parliament House, Baitul Mukarram, Kamalapur station, the Mirpur stadium and Hatirjheel. The time of day changes from run to run: morning, afternoon, dusk or night.

The newspaper and the Most Wanted board

When a run ends, it makes the front page of the Daily Traffic Jam (দৈনিক যানজট): a headline, a photo from the scene, and "this money could have bought", your loss priced in the country's own famous spending, such as millimetres of the Padma bridge. Share the page as a picture or a short video. A shared link carries your loss, so a friend who opens it gets a dare to beat it.

The Most Wanted poster (মোস্ট ওয়ান্টেড) lists the biggest National Loss of the week and of all time. A new week starts every Friday at midnight, Dhaka time.

Questions

Is Baper Rasta free?

Yes, all of it. No download and no account: open BaperRasta.com in a browser and play.

Does it work on a phone?

Yes, in the browser on Android phones and iPhones, and on computers. On a cheaper phone the game lowers its own graphics so it keeps running smoothly.

Can I install it?

Yes. Tap the download button beside the play button on the menu (on an iPhone it shows you the steps). Opened from its home-screen icon, it plays full screen, even offline.

Which site is the official one?

BaperRasta.com is the only official home of Baper Rasta. If the game runs on any other site under this name, I don't run it. Your name only goes on the Most Wanted poster when you play here.

Who made it?

Omar Faruqe Riyad, a software engineer in Dhaka.

Does the game want me to do any of this for real?

No. It is satire about the chaos on our roads. Don't do any of it on a real road. See the disclaimer.

গেমে ফিরে যান

© 2026 Omar Faruqe Riyad